সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে পুত্রের লাঠির আঘাতে পিতা নিহত 

  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে পুত্রের লাঠির আঘাতে পিতা আরশেদ আলী শেখ (৭০) নিহত হয়েছেন। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার হামকুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আরশেদ শেখের বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে। পিতা আরশেদ আলীর সাথে পুত্র আসলাম শেখ (২৫) এর প্রতিনিয়ত ঝগড়াঝাটি লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরেই আজ শনিবার সকাল সাড়ে ৯টার সময় পিতা-পুত্রের কথা কাটাকাটি হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে পুত্র আসলাম শেখ বাঁশের লাঠি দিয়ে পিতা আরশেদ শেখের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে গিয়ে গুরুত্বর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর পরই পুত্র আসলাম বাড়ি থেকে পালিয়ে যায়। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, পুত্রের লাঠির আঘাতে পিতা নিহত হওয়ার ঘটনা সঠিক। আসামি আসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme