সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৮৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : র‌্যালী আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঘাটাইলে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদের আয়োজনে এক র‌্যালী বের হয়। র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ আতাউর রহমান খান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সহকারী কমিশনার ভুমি মোছা.নুর নাহার বেগম, টাঙ্গাইল জজ কোর্টেও পিপি এডভোকেট এস আকবর খান,

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম লেবু, অধ্যক্ষ শামছুল আলম মনি, পৌর মেয়র শহিদুজ্জামান খান।

পরে শিশু কিশোরদের অংশগ্রহনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় ।

অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবা অফিসার সানজিদা সুলতানা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme