ঘাটাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৭৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলে বজ্রপাতে মোহাম্মদ জামাল মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বগাজান গ্রামের রুস্তম আলীর ছেলে। বাড়ীর পাশে খড়ের পালা দেওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান জানান, জামাল মিয়া বুধবার সন্ধ্যা থেকে বাড়ির পাশের পতিত জমিতে ধানের খড়ের পালা ( খড় স্তুপ করে রাখা ) দিতে যায়।

খড়ের পালা প্রায় শেষের দিকে এ সময় এক বিকট শব্দে বজ্রপাত হয়। এতে সে খরের পালা থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্বজনরা খড়ের পালার পাশে তার লাশ পরে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme