সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে বসত ঘরে অগ্নিকান্ড

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৮৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: মঙ্গলবার ভোররাতে ঘাটাইলে অগ্নিকান্ডে বসতবাড়িতে ধান চাল ও আসবাবপত্র পুড়ে গিয়ে সাত লাখ টাকা ক্ষতি হয়েছে। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের কামারচালা গ্রামে সাবেক ইউপি সদস্য আতাব আলীর বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, ঘরের মালিক আতব আলীর ছেলে সৌদি প্রবাসী নজরুল ইসলমের স্ত্রী ঘরটি তালাবদ্ধ করে বাপের বাড়িতে যান। ভোরে চারটার দিকে ঘরে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুন দেখে ডাক চিৎকারে আশে পাশের লোকজন দৌড়ে আসে।

পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। তৎক্ষনে ঘরের টিভি ফ্রিজসহ সকল আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme