সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে বাস খাদে পড়ে ২৫জন আহত

  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৭৫৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: ঘাটাইলে বিনিময় পরিবহনের একটি বাস খাদে পড়ে ২৫জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার নজুনবাগ নামক স্থানে সেতুর উপর দুটি ট্রাক ও একটি বাসকে পাশ কাটাতে (ওভারটেক) করতে গিয়ে ‘বিনিময়’ পরিবহনের একটি বাস ২৫ ফুট নিচের খাদে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের বাসটি ঘাটাইল উপজেলার নজুনবাগ এলাকায় সেতুর কাছে ওভারটেক করার সময় সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।

প্রত্যেক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কামরুল জানান, বাসটির সামনে দুটি ট্রাক ও একটি বাস ছিল। ওই তিনটি গাড়িকে ওভারটেকিং করার সময় বাসটি খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা আহত কয়েজনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে খবর পেয়ে পুলিশ, ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কালিহাতী ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, সেতুর উপর তিনটি গাড়িকে কাটাতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়।চালককে আটকের চেষ্টা চলছে।

ঘাটাইল স্বাস্থ্য জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাস্তুরা মারজানা বলেন, ২২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme