সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে বিদ্যুতের খুটির সাথে পিকআপের ধাক্কায় নিহত ১ আহত ১২

  • আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৪৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ঘাটাইলে বিদ্যুতের খুটির সাথে যাত্রীবাহী পিকআপ ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন।

সোমবার (১১জুলাই) সকাল ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক পলাশ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় জানান, যাত্রীবাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৩৭৩৯ ) গাজীপুর থেকে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল। পিকআপটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে পৌছলে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপ চালক সহ আহত হয় কমপক্ষে ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সৌরভ (১২) নামে এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। সে মধুপুর উপজেলার ভবানীটেকি গ্রামের শফিকুলের ছেলে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক পলাশ আহমেদ গুরতর আহত ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের বাড়ি মধুপুর উপজেলার ভবানী টেকী ও এর আশেপাশের গ্রামে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme