সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৫২৪ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগাঁ গ্রামে প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে দুইদিন যাবৎ অনশন করছেন পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার এক তরুনী। তাকে পিটিয়ে আহত করেছেন বলে ছেলের পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে রাস্তায় ফেলে দেন । এ বিষয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই তরুণী।
লিখিত অভিযোগ, এলাকাবাসী ও তরুণীর বোন জামাই সোলায়মান জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সংগ্রামপুর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মোস্তফা (২৮) ৩ বছর আগে চাকরী নিয়ে সৌদি যান। ফেসবুকে সম্পর্ক হয় পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের আটাপাড়া গ্রামের এক তরুণীর মোবাইলে। দীর্ঘদিন তাদের সাথে মন দেয়া নেয়া চলে। এরই মধ্যে ওই তরুণীর গোপালপুর উপজেলার চনপাড়া গ্রামে বিয়ে হয়ে যায়।প্রবাসী মোস্তফা ফুসলিয়ে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। চলতি মাসের ১২ই জুলাই প্রবাসী মোস্তফা বাংলাদেশে আসেন।
এমনকি ১৩ই ও ১৫ই জুলাই তরুণীর বাড়িতে যান প্রবাসী মোস্তফা । সেখানে তাদের সাথে দৈহিক সম্পর্ক হয় ।গত শুক্রবার ২১জুলাই ওই তরুণীকে না জানিয়ে বিয়ে করতে গেলে পরে জেনে ফেলে। পড়ে ছেলের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এতে করে ছেলের পরিবার বিষয়টি না মেনে তাকে শারীরিক নির্যাতন করে বিভিন্ন জায়গায় জখম করে রাস্তায় বের করে দেন। পার্শ্ববর্তী আবুলের মোড়ে দুইদিন যাবৎ বিয়ের দাবিতে অনশন করছেন।
সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু বিয়ের দাবিতে অনশনের  বিষয়ে জানান, শুনেছি থানায় অভিযোগ দিয়েছে। যদি মেয়ের কোন ক্ষতি করে থাকে তাহলে তাকে অবশ্যই বিয়ে করতে হবে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme