সংবাদ শিরোনাম:
আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ঘাটাইলে বৈদ্যুতিক খুটির গর্ত খননকালে মর্টারের গোলা উদ্ধার

  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৬৬৬ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের খুটির গর্ত খনন করতে গিয়ে একটি অবিস্ফোরিত মর্টারের গোলা পাওয়া গেছে।
২১ জানুয়ারি রবিবার সকালে  ঘাটাইল থানা বাউন্ডারির বাহিরে পূর্ব ও দক্ষিন কর্নারে বিদ্যুতের খুটির গর্ত খননের সময় মর্টার গোলাটির সন্ধান পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাটাইল থানার বাউন্ডারির বাহিরে পূর্ব ও দক্ষিন কর্নারে পল্লী বিদ্যুতের একদল কর্মীরা খুটির গর্ত খননকালে মর্টার গোলাকৃতির একটি লোহার বস্তু দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই বস্তুটি তাদের হেফাজতে নেয়।
এবিষয়ে ঘাটাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সজল খান জানান, লোহার বস্তুটি অবিস্ফোরিত মর্টারের গোলা। গোলাটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।  তাৎক্ষনিকভাবে সেনাবাহিনীর ঘাটাইল ক্যান্টনমেন্টকে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme