ঘাটাইলে ভেজাল জর্দ্দা তৈরি করায় কারখানার মালিককে লাখ টাকা জরিমানা

  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১০০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ভেজাল জর্দ্দা তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ১৯ মে দুপুরে উপজেলার চটিলা গ্রামে সূর্যরতন পাতি জর্দ্দা কারখানায় এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার ও র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান।

ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সূর্যরতন পাতি জর্দ্দা কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল জর্দ্দা তৈরি করায় অভিযোগে কারখানার মালিক মফেল চৌধুরীকে জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমানে ভেজাল জর্দ্দা জব্দ করা হয়। ওই কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল জর্দ্দা তৈরি হচ্ছিলো। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme