সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৯৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলের বিভিন্ন মিষ্টির ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল আলম রেজভী।

সোমবার বিকাল (৮ এপ্রিল) ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকায় ওজনে কম দেওয়ার অপরাধে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল আলম রেজভী এ সময় জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারের ‘ভাই ভাই মিষ্টিান্ন ভান্ডার’ এবং ‘মেসার্স জয়কালী মিষ্টান্ন ভান্ডার’ দুই কেজি মিষ্টি কিনলে প্রতি কেজিতে মিষ্টির প্যাকেট দেওয়া হয় একটি করে।

প্রতিটি মিষ্টির প্যাকেটের ওজন ২০০ গ্রাম হলে দুই কেজিতে মিষ্টি কম পাওয়া যায় ৪০০ গ্রাম।

এই ৪০০ গ্রাম মিষ্টির বাজার মূল্য ৬০ টাকা। এই ৬০ টাকা মিষ্টির প্যাকেট বাবদ নেওয়া হচ্ছে, মিষ্টি পরিমাণে কম দেওয়া হচ্ছে।

ভ্রাম্যমান আদালত সরোজমিনে এক একটি মিষ্টির বাক্সের গড় ওজন ২০০ গ্রাম করে পেয়েছেন।

এ প্যাকেট জাতকরণের নামে প্রতি কেজিতে মিষ্টি কম দেওয়ার অপরাধে জরিমানা আদায় করা হয়।

খাদ্যে ভেজাল রোধে এবং অন্যান্য আইন ভঙ্গের দায়ে জনস্বার্থে যা অব্যাহত নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme