সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ইটভাটা ধ্বংস

  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৮৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত ঘাটাইলে অভিযান চালিয়ে একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে । সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ধলাপাড়া এলাকায় অবস্থিত বিশাল নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যজিস্ট্রেট মাকসুদুল আলম এ অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ গ্রহন করে এ অভিযানে পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইলের উপ পরিচালক মোজাহেদুল ইসলাম বলেন, টাঙ্গাইলে মোট ২৭৪টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১১৮টির বৈধ কাগজ পত্র রয়েছে। তাছাড়া ১৩৭টি আদালতের রায় নিয়ে ইট তৈরী করে আসছে।

বাকি ১৯টি অবৈধ ভাবে ইট তৈরী করছে। বিশাল ইটভাটাটি জেলা প্রশাসনের অনুমতি,পরিবেশে অধিদপ্তরের ছাড়পত্রসহ সরকারী কোন দপ্তরের অনুমতি না নিয়েই অবৈধ ভাবে ইট তৈরী করে আসছে। তাই আজ অভিযান চালিয়ে এই ইটভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme