সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে মহান মে দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে মহান মে দিবস উদযাপিত। 

বৃহস্পতিবার ০১ মে সকাল ১১ টায় ঘাটাইল উপজেলা রিক্সা/ভ্যান/ব্যাটারি চালিত ইজি বাইক/মিশুক শ্রমিক ইউনিয়নের উদ্যেগে ঘাটাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রিক্সা/ভ্যান/ব্যাটারি চালিত ইজি বাইক/মিশুক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আ,খ,ম রেজাউল করিম। এ সময় তিনি বলেন বাংলাদেশের শ্রমিকদের ঘাম শোষণ করে বড় হচ্ছেন বিত্তবানরা, তাই শ্রমিকদের মূল্যায়ন করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

উপজেলা রিক্সা/ভ্যান/ব্যাটারি চালিত ইজি বাইক/মিশুক শ্রমিক ইউনিয়নের  সভাপতি রাসনাত করিম কানন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, শ্রমিক নেতা খলিল মিয়া, বাছেদ আলীসহ অন্যান্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme