সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী র‌্যালী ও আলোচনা

  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৭৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ”সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গিকার”- এই প্রতিপাদ্যে ঘাটাইলে উপজেলা প্রশাসন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন করেছে।

এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার দুপুরের উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান,

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(তদন্ত) এনামুল কবির চৌধুরী,সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া,ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দার আলী।

এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর পূবের্ উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme