সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে মাদকাশক্ত ছেলের হাতে বাবা খুন

  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৬২৯ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে সমেস উদ্দিন (৫৫) নামে এক পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত প্রতিবন্ধি ছেলে হাসু মিয়ার বিরুদ্ধে। রোববার (১৮ অক্টোবর) লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৯ টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের হেংগারচালা গ্রামে এ ঘটনা ঘটে। ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাসু মিয়া দীর্ঘদিন যাবত মাদক সেবন করতেন। মাদক সেবন করতে করতে এক পর্যায়ে তিনি প্রতিবন্ধির মতো হয়ে যায়। মাদকের জন্য তার বাবা মাকে মারধর করতে যায়।

গত তিন বছর আগে থেকে পরিবারের পক্ষ থেকে হাসু মিয়াকে বাড়িতে শিকল দিয়ে বেধে রাখতো। বেধে রাখায় বাবা সমেস উদ্দিনের প্রতি তার ক্ষোভের সৃষ্টি হয়। এর আগে বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন হাসু।

শনিবার (১৭ অক্টেবর) রাতে যে খুঁটিতে হাসুকে বেধে রেখেছিলো সেই খুঁটি তুলে শিকল খুলে ফেলে। পরে ঘরে ডুকে মাটি কাটা কোদাল দিয়ে কুপিয়ে তার বাবা সমেসকে হত্যা করে।

জাহাঙ্গীর আলম জানান, এঘটনায় ছেলে হাসু মিয়াকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কোদাল, একটি বিদেশি লাইট, একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।

এছাড়া লাশ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। রোববার (১৮ অক্টোবর) লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme