সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ে স্থানীয় গণ্যমান ব্যক্তিদেও সমন্বয়ে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছিলেন বিউবো জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি মোঃ শহীদুল ইসলাম।

বদিউজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আমিনুজ্জামান সিদ্দিকী ও মনিরুজ্জামান সিদ্দিকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্ঘ। বিউবো জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি মোঃ শহীদুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা উপস্থাপিত করেছেন তা দেশ গঠনসহ জাতির মুক্তির সনদ। বক্তাগণ বলেন, সমাজ থেকে মাদক ও দুর্নীতি মুক্ত রাখতে শিক্ষার্থীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরে প্রধান অতিথি উপস্থিত এলাকাবাসিদের মাঝে বিএনপির ৩১ দফা প্রচারপত্র বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme