সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৬১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিদবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

আজ সোমবার সকালে এসইউপি উচ্চ বিদ্যালয় থেকে ধলাপাড়া ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, শরিফ হোসেন (১৪), আবু বকর (১৪) ও মো. সাঈম (১৪)। তাদের সবার বাড়ি উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বড়মেধার ঝাইপাটা গ্রামে। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে তিনবন্ধু মোটরসাইকেল নিয়ে বিদ্যালয় থেকে ইউনিয়ন পরিষদে যাচ্ছিল। যাওয়ার সময় ঘাটাইল সাগরদিঘি সড়কের ভূইয়াবাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিন আরোহীর মৃত্যু হয়।

ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিনজনই দশম শ্রেণির ছাত্র।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme