সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে শেখ রাসেলের জন্মদিন পালিত

  • আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৮১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৫তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর ) সকালে ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বরের সরকারী জিবিজি কলেজের সাবেক ভিপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আহবায়ক মো. আবু সাইদ রুবেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো.আ. রহিম মিয়া উপজেলা যুবলীগের আহবায়ক সরোয়ার আলম রুবেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও প্যানেল মেয়র এসএম লিটন সরকার,যুগ্ম আহবায়ক আ.জলিল সুজন ।

এসময় উপস্থিত ছিলেন, সরকারী জিবিজি কলেজের সাবেক ভিপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম আহবায়ক আবিদ হোসেন, মো.আসাদুজ্জামান, গনি মিয়া, মো.রুবেল হোসেন, আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ যুবলীগের অন্যান্য নেত্রীবৃন্দরা।

আলোচনা সভা শেষ করে ঘাটাইল পৌর ভবনে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এর পূবের্ ঘাটাইল উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদের আয়োজিত এক র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে আলোচনা সভায় মিলিত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme