সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে সড়কে ঝড়ল এসএসসি পরীক্ষার্থীসহ দুই প্রাণ

  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আদনান সোহাগ (১৮) ও মো. সবুজ (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধা ৬ টার দিকে উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদিঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম। নিহত আদনান সোহাগ সাগরদিঘি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী। সে লক্ষিন্দর ইউনিয়নের ইন্দ্রা বাইদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং মো. সবুজ একই এলাকার মিন্টু মিয়ার ছেলে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলের দিকে নিজ মোটরসাইকেল নিয়ে বেড়াতে যাচ্ছিল। কামালপুর এলাকায় গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে অটো ভ্যানের সাথে ধাক্কা লাগে । এ সময় চালকসহ মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলে ওই এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারায় । অপরদিকে মোটরসাইকেল চালক সবুজ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme