সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৫

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে লরির সঙ্গে সিএনজিচালিত মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম শফিকুল ইসলাম। তার বাড়ি ধনবাড়ী সদর উপজেলায়। তিনি ঘাটাইলে একটি এনজিওর ম্যানেজার বলে জানা গেছে। তবে নিহত অন্যজন ও আহত পাঁচজনের নাম জানা যায়নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে তেলবাহী একটি লরি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঘাটাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আহতদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme