সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে স্ত্রীকে চেয়ারের সঙ্গে বেঁধে স্বামীর আত্মহত্যা

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে স্বামী আত্মহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঘাটাইল পৌর শহরের খরাবর মহল্লার আলীম মিয়ার বাসায়।

খরাবর আলিম মিয়ার বাসার ভাড়াটিয়া মোহনা জানান, আহাদ আলী (৩৫) নামের এক যুবক আরএফএল কোম্পানির এসআর হিসেবে চাকরি করেন বলে শুনেছি। তিনি এ মাসের প্রথম দিকে এ ফ্ল্যাটের পাশের রুমা ভাড়া নেয়। শুক্রবার রাতে ওই যুবক বাসায় ফিরে।

অপর একজন জানান, রাত সাড়ে ৮টার দিকে রুমের ভেতর থেকে তার স্ত্রী মিলির চিৎকারের শব্দ শোনা যায়। পরে মহল্লার লোকজন শাবল দিয়ে দরজার ছিটকিরি ভেঙ্গে রুমে ঢুকে আহাদকে ঝুলন্ত অবস্থায় দেখে।

আর তার পাশেই চেয়ারের সঙ্গে বাধা অবস্থায় স্ত্রী মিলিকে দেখা যায়।

পরে স্থানীয়রা আহাদকে ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

তবে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে বলে জানা যায়।

নিহত আহাদ আলী নাটোরের ঝোগাদা ঈশ্বরদী গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme