সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে স্পেশাল হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৮২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদ,ঘাটাইল: আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে স্পেশাল হেলথ ক্যাম্পেইন, সেবাগ্রহীতাদের মাঝে ওষুধ, পুষ্টিকর খাদ্য ও হাইজিন পণ্য বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে সুবিধাভোগী ও এলাকার জনসাধারণের মাঝে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ ক্যাম্পইন অনুষ্ঠিত হয়। স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইন এ প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে নাক কান, গলা, যৌন ও চর্ম ও স্ত্রীরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরামর্শ প্রদান করে।
গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন গুডনেইবারস বাংলাদেশ লোকাল স্পন্সরশীপ টিমের টিম ম্যানেজার মিঃ পলাশ রনি মন্ডল,সিডিসির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান,সিডিসির সহ সভাপতি ফনিন্দ্র নাথ, গুডনেইবারস বাংলাদেশ লোকাল স্পন্সরশীপ টিমের টিম ম্যানেজার মিঃ পলাশ রনি মন্ডল, মেডিক্যাল অফিসার মাহিনুর রহমান,হেলথ অফিসার আব্দুল্লাহ আল কাফি প্রমুখ।
এ সময় স্বাস্থ্য সেবা প্রদান করেন ডাঃ সুচিত্রা নাথ (গাইনী),ডাঃ মারজান আবইয়াদ,(চর্ম ও যৌন)ডাঃ মোঃ নজরুল ইসলাম(নাক কান গলা)। এছাড়াও স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme