সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় শিশু পথচারীর মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৮৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় আসোয়াদ (৯) নামের দ্বিতীয় শ্রেনির এক শিশু পথচারীর মৃত্যু হয়েছে।

শিশুটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্র ছিল। এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

অটো রেখে চালক তাৎক্ষনিক পালিয়ে যায়।

বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল-ভূয়াপুর সড়কে পাঁচটিকরী নামক স্থানে রাস্তা পাড় হওয়ার সময় ভূয়াপুরগামী অটোরিক্সাটি চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পাঁচটিকরী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আছয়োদ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্র।

সে রাস্তা সংলগ্ন দোকান থেকে বাড়ি ফিরছিল। রাস্তা পাড় হওয়ার সময় ঘাটাইল থেকে ভূয়াপুরগামী অটোরিক্সাটি তাকে চাপা দেয়।

পরে তাকে দ্রুত ভূয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্র মর্গে প্রেরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme