সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ঘাটাইলে হাজারো নেতাকর্মীর ঢল; স্বতন্ত্র প্রার্থী রানার আখেরি সমাবেশ

  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৭২৯ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে  স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও আখেরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সাগরদিঘী ও লক্ষ্মীন্দর ইউনিয়নের নেতাকর্মীদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আমানুর রহমান খান রানার সমর্থক জেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে সাগরদিঘী বাজারের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় পোস্টারে–ব্যানারসহ নানা প্রচারণামূলক স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা ঘাটাইল আসনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর দিকে লক্ষ্মীন্দর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল মজিদ মাষ্টারের নেতৃত্বে আরেকটি মিছিল সাগরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাবেত হয়। এসময় সাগরদিঘী–গারোবাজার সড়কে প্রায় ঘন্টাব্যাপী জানজটের সৃষ্টি হয়।
অপর দিকে লক্ষ্মীন্দর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল মজিদ মাষ্টারের নেতৃত্বে আরেকটি মিছিল সাগরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাবেত হয়। এসময় সাগরদিঘী–গারোবাজার সড়কে প্রায় ঘন্টাব্যাপী জানজটের সৃষ্টি হয়।
কর্মসূচির শেষে জেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক বলেন, মাদক–সন্ত্রাস অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন জননেতা আমানুর রহমান খান রানা। দলমত নির্বিশেষে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা করছি। কারও হুমকি–ধমকিতে ভয় না পেয়ে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা শেষে স্ব–স্ব অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞায় করেন তিনি।
ভোটারদের উদ্দেশ্য করে সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার বলেন, পাহাড়ের লাল মাটির মানুষের আস্থার বাতিঘর আমানুর রহমান খান রানা। আমরা পাহাড়বাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme