সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৬৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ১০ ডিসেম্বর , পাকিস্তানী হানাদারদের কবল থেকে মুক্ত হয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা। দীর্ঘ নয় মাসের যুদ্ধে মুক্তিযোদ্ধাদের মধ্যে কাদেরিয়া বাহিনীতে বিশেষ বীরত্বের অবদান রাখেন এই এলাকার মুক্তিযোদ্ধারা। কাদেরিয়া বাহিনীর নেতৃত্বে যমুনা নদীতে পাকিস্থানী যুদ্ধ জাহাজ ধবংস করা হয়। এ সময় মুক্তিসেনারা ২১ কোটি টাকার গোলা বারুদ ও আধুনিক অস্ত্রশস্ত্র কব্জা করে মুক্তিযুদ্ধের নতুন দিগন্তের সূচনা করেন।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় সংগীত পাঠ ও দলীয় পতাকা উত্তোলন আনন্দ শোভা যাত্রা,বঙ্গবন্ধুর ম্যুরালিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল। এময় উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু,উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডারর মো.তোফাজজল হোসেন, সাবেক কমান্ডার হাবিবুর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ন,সাবেক ডেপুটি কমান্ডার মো.শামছুল আলম মনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদসহ

এসময় বিভিন্ন ইউনিয়নের কমান্ডার ডেপুটি কমান্ডারসহ বীরমুক্তিযোদ্ধারাসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme