সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ১২ বছর পর নিজ গ্রামে ফিরলেন ছাত্রদল নেতা সোহেল রানা 

  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৮৬৬ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : দীর্ঘ ১২ বছর তথা এক যুগ পর নিজ গ্রামের বাড়িতে ফিরেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা।
শনিবার (১৭আগস্ট) সোহেল রানা টাঙ্গাইল জেলায় ঘাটাইল উপজেলা জামুরিয়া ইউনিয়নের ফুলহারা নিজ গ্রামের বাড়িতে যান।
সোহেল রানা বিভিন্ন রাজনৈতিক মামলায় জর্জরিত থাকার কারণে দীর্ঘ ১২ বছর তিনি বাড়িতে ফিরতে পারেননি। বিগত বছরগুলোতে স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশ-প্রশাসনের বাধায় নিজ বাড়িতে এক রাতও মায়ের সাথে ঘুমাতে পরেনি।
এ সময় সোহেল রানা নিজ গ্রামে ফেরার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে দেখতে ছুটে আসেন এবং  নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে ফুলের মালা দিয়ে বরণ করেতে চাইলে সোহেল রানা বলেন  আমাকে নয়  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  অংশগ্রহণ কারিদের বরণ করে নিন।
সোহেল রানা জানান, বহুবার গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করলেও যেতে পারেননি। একপর্যায়ে আওয়ামী লীগ সরকরের পদত্যাগের দাবিতে ২০২২ সাল থেকে একদফা দাবিতে বিএনপি আন্দোলন শুরু করলে তার গ্রামের বাড়ি ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়ে। ফলে তিনি ঢাকায় থেকে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সর্বশেষ গত ৫ আগস্ট শেখ হাসিনা ও তার সরকারের পতন ঘটলে তিনি বাড়িতে ফিরেন বলে জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme