সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

ঘাটাইল উপজেলার কৃতি ফুটবলারদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩৪৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর জেলা চ্যাম্পিয়ন বালিকা (অনূর্ধ ১৭) এর ঘাটাইল উপজেলার কৃতি ফুটবলারদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই এপ্রিল) বিকাল ৩টায় ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক অফিসার মো শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক, উপজেলা হিসাব রক্ষক অফিসার মোঃ লিয়াকত আলীসহ আরো অনেকে।

১-২ গোলে ঘাটাইল বালিকা দলকে হারিয়ে ধনবাড়ি উপজেলা বিজয়ী হয়। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme