সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইল পৌরসভা বাজেট ঘোষণা

  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৮৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: ঘাটাইল পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ঘাটাইল পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার ঘাটাইল পৌরসভার সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে নতুন কোন কর আরোপ ছাড়াই ৪৩ কোটি ৪ লাখ ৫২ হাজার ৪’শ ৬৫ টাকার বাজেট ঘোষণা করেন ঘাটাইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খান ।

এতে রাজস্ব খাতে ৪ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৭’শ ৫৭ টাকা , উন্নয়ন খাতে ৩৭ কোটি ৪৯ লাখ ২৭ হাজার ৫’শ ৮৩ টাকা এবং মূলধন খাতে ৯৮ লাখ ৮ হাজার এক’শ ২৫ টাকা। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ মোঃ আবু হায়দার লিটন সরকার, প্যানেল মেয়র-২ কাজী জাহাঙ্গীর, প্যানেল মেয়র-৩ রওশন আরা রুবীসহ সকল কাউন্সিলরবৃন্দ।

এ ছাড়া পৌর সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃমাহমুদুল হক,হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন, উপসহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান তাং,প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসহাক আলী ও ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিঞা, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষনার শুরুতেই পৌরসভার প্রথম প্রশাসক ও সাবেক মেয়র মরহুম হাসান আলীর মৃত্যুতে শোক প্রস্তাব এনে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme