সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইল পৌর মেয়রের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ১১৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খানের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ এনে নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন ১২ কাউন্সিলর। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ আবেদন করে।

লিখিত অভিযোগে জানা যায়, ঘাটাইল পৌরসভায় সহকারি লাইসেন্স পরিদর্শক পদে একজন লোক নিয়োগ করা হচ্ছে। অথচ বর্তমানে পৌরসভায় কোন লোক নিয়োগের প্রয়োজন নেই। যে জনবল আছে তা দিয়েই কার্যক্রম যথাযথভাবে চলে আসছে।

কর্মকর্তা- কর্মচারীর সংখ্যা বেশি হলে সবার বেতন ভাতা বন্ধ হয়ে যাবে। নিজস্ব রাজস্ব হতে যা আয় হয় তা দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়না। বর্তমানে করোনা ভাইরাসের কারণে রাজস্ব আয় অনেক কমে গেছে। এরই মাঝে লোক নিয়োগ দেওয়া সমচিন নয়। কিন্তু মেয়র অসৎ উপায়ে অর্থ বানিজ্যের জন্য তার নিকট আত্বীয় রাসেল মিয়াকে সহকারি লাইসেন্স পরিদর্শক পদে নিয়োগ দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করিতেছে।

নিয়োগ বিষয়ে কোন কাউন্সিলর অবগত নয়। অন্যদিকে প্রায় ১০ মাস ধরে পৌর পরিষদে আনুষ্ঠানিকভাবে কোনো সভা হয়নি।

তাই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন তারা।

জানা যায়, ২০১৭ সালে সহকারি লাইসেন্স পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং দীর্ঘদিন পর চলতি বছর ২৪ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান বলেন, সরকারি বিধিমোতাবেক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ বিষয়ে পৌর পরিষদের সভায় আলোচনা করার কোনো প্রয়োজন নেই।
টাঙ্গাইল জেলা প্রশাসক মো.আতাউল গণি বলেন, এখনো অভিযোগটি হাতে পাইনি, পেলে বিষয়টি দেখবো

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme