সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পাল্টা-পাল্টাসংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। রবিবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাল্টা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এর আগে গত শনিবার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সংম্মেলন করেছিলেন সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক ও সন্ধানপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলোয়ারা সুলতানা।


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, দিলোয়ারা সুলতানা কর্তৃক অভিযোগটি অসত্য ও ভিত্তিহীন। তিনি বলেন, নতুন ভবন এর কাজ প্রকৌশলী কর্তৃক প্লান মোতাবেক করার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটিনির্মাণ উপকমিটি করা হয়েছে। উক্ত কমিটি বিলভাউচার এখনো কার্যকরি কমিটিতে উপস্থাপন করেনি এবং তা অনুমোদন করাহয়নি। অথচ ৮ লক্ষ টাকার আতœসাতের অভিযোগ করা হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত। সংগঠনের সভাপতি মোঃ আব্দুরর হমানতালুকদার বলেন, সংগঠনের মাঝারী ও বড় ধরণের ব্যয় উপকমিটির মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। উপজেলা শিক্ষকদের মধ্যে বিভক্তি ছড়ানোর উদ্দেশ্যে এমন অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সকল শিক্ষককে বাংলাদেশ প্রাথঃ শিক্ষক সমিতির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি হাবিবুর রহমান, কার্যকরী সাধারণ সম্পাদক হোসাইন আলম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme