সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিক্যাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৫০৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুলে আর্মি মেডিক্যাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আর্মি মেডিক্যাল কোরের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সাথে আর্মি মেডিক্যাল কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে, তিনি আর্মি মেডিক্যাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান ।

সম্মেলনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান, এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরীসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সেনাবাহিনীর প্রধান ঘাটাইল ফিল্ড ফায়ারিং রেঞ্জে নবনির্মিত একটি ফিল্ড রেজিমেন্টের আর্টিসারি গান পজিশনের শুভ উদ্বোধন করেন এবং সাউথ আফ্রিকা থেকে আমদানিকৃত সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চারের প্রশিক্ষণ ফায়ারিং অবলোকন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme