সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাই‌লে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী‌দের ম‌ধ্যে সংঘর্ষ : আহত ২

  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৫০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাই‌লের ঘাটাই‌ল পৌরসভা নির্বাচ‌নে ভোট দেয়া‌কে কেন্দ্র ক‌রে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থক‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়ে‌ছে।

র‌বিবার (২৮ ন‌ভেম্বর ) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে পৌরসভার বানিয়াপাড়া এলাকায় দারুস সুন্নাহ হা‌ফি‌জিয়া ও নুরানী মাদরাসা এবং এ‌তিমখানা কে‌ন্দ্রে এই ঘটনা ঘ‌টে।

জানা যায়, পৌরসভার বানিয়াপাড়া এলাকার ৪নং ওয়ার্ডের কেন্দ্রে কাউ‌ন্সিলর প্রার্থী আবু হায়দার লিটন সরকার (‌বোতল) প্রতী‌কের এ‌জেন্ট ও অপর প্রার্থী আশরাফুল জামান মামুনের (উটপাখি) সমর্থকের সাথে ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় আবু হায়দার লিটনের ছোট ভাই টিটু সরকারসহ দুইজন আহত হয়। এ‌তে কিছু সম‌য়ের জন‌্য ভোটগ্রহণ স্থ‌গিত থা‌কে ওই কে‌ন্দ্রে।

বোতল প্রতী‌কের কাউ‌ন্সিলর প্রার্থী আবু হায়দার লিটন সরকার ব‌লেন, প্রতিপ‌ক্ষের লোকজন ভোটার‌দের ভোট তারা নি‌জেরাই দি‌য়ে দি‌চ্ছিল। প‌রে প্রতিবাদ কর‌লে তারা অত‌র্কিতভা‌বে হামলা ক‌রে। এ‌ ঘটনায় আমার এ‌জেন্ট ও ছোট ভাই মাথায় আঘাত পে‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হো‌সেন ব‌লেন, কে‌ন্দ্রে তেমন কোন ঘটনা ঘ‌টে‌নি। এই কে‌ন্দ্রে বিপুল ভোটার উপ‌স্থি‌তি র‌য়েছে। এটা‌কে কেন্দ্র ক‌রে ছোটখা‌টো উ‌ত্তেজনা ছিল। প‌রে সে‌টি নিরসন করা হয়ে‌ছে। এখন পর্যন্ত কোন জায়গায় অপ্রী‌তিকর ঘটনা ঘ‌টে‌নি। এই কে‌ন্দ্রে আহত হওয়ার কোন খবর জানা নেই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme