সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘূর্ণিঝড় “ফণী” মোকাবেলায় কালিহাতীতে প্রস্তুতি সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯
  • ৯৬২ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : ঘূর্ণিঝড় “ফণী” মোকাবেলায় কালিহাতীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম,

নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান আখতারুজ্জামান, নব-নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক. উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ।

সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় “ফণী” মোকাবেলায় উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

উপজেলায় নদী তীরবর্তী গোহালিয়াবাড়ী, দশকিয়া ও দুর্গাপুর ইউনিয়নে সতর্কতা মূলক মাইকিং করা হচ্ছে, যমুনার চরাঞ্চলের পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরে যেতে ও এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গণকে বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme