সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

চতুর্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি কালিহাতী থানার মোল্লা আজিজুর রহমান

  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৬৩২ বার দেখা হয়েছে।

কামরুল হাসান, কালিহাতী ঃ টানা চতুর্থ বারের মতো টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান। গত মার্চ মাসের পারফরম্যান্স বিবেচনায় তাকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানের নাম ঘোষণা করেন। এসময় তিনি মোল্লা আজিজুর রহমানের হাতে ক্রেষ্ট তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন সহ সিনিয়র অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

এ অর্জনে জেলা পুলিশ সুপার ও অন্যান্য সিনিয়র অফিসারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রম ও কালিহাতী বাসীর সহযোগিতার ফল। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর। আজকের অর্জন আমার কালিহাতী থানার প্রতিটি মানুষকে উৎসর্গ করলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme