সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

চরাঞ্চলের শিশুদের মাঝে ঈদ উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ 

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৪০৬ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইসসিআই) সহযোগিতায় ও এনজিও সুশীলনের বাস্তবায়নে টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরের সুবিধাবঞ্চিত ৮৭ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। হিউম্যান কনসার্ন ইউএসএ এবং এনজিও সুশীলনের মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের অংশ হিসাবে বুধবার বেলা ১১টায়, টাঙ্গাইলের ভূঞাপুরের শুশুয়া আসাতুন্নেছা দাখিল মাদ্রাসা মাঠে উপহারগুলো বিতরণ করা হয়।
প্রতিটি উপহারের প্যাকেটে ছিলো স্কুলের ব্যাগ, পানির বোতল এবং ছাতা অন্তর্ভুক্ত ছিলো। ঈদ উৎসব উপলক্ষে তৈরি পোশাক, জুতা। মেয়েদের জন্য ফ্রক, পায়জামা, স্কার্ফ এবং  জুতা। এছাড়াও পুষ্টিকর বিস্কুট ও শুকনো কেক ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান কনসার্ন ইউএসএ-এর সিইও মাসুম মাহবুব এবং হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের গ্লোবাল ডিরেক্টর ইফতেখার শেখ আহমেদ, সাবেক সচিব বাহাজ উদ্দিন মিঞা, সুশীলন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা বকুলুজ্জামান, মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির সহ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর এবং শুশুয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
ঈদ উপহার পাওয়ার শিশুদের মুখে ফুটেছে হাসি, কৃতজ্ঞতা প্রকাশ করে তারা দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল ও সুশীলনের উদারতার প্রশংসা করেন।
দাতা সংস্থার প্রতিনিধিরা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।  ভবিষ্যতে যমুনার দুর্গম চরাঞ্চলের অবহেলিত মানুষের জন্য, তাদের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme