সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

চাঁদা চেয়ে ‘কিলার গ্যাংয়ের’ চিঠি, গ্রেফতার ৫

  • আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে।

সোহেল রানা: টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে একটি চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির চাঞ্চল্যকর ঘটনায় বিএনপির তিন নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, শাহ আলম, জুবায়ের, গোলাম রাব্বানী। এর মধ্যে রাব্বানী সদর উপজেলা বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক শাহ আলম ও জুবায়ের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ মিজানুর রহমান বলেন, মামলা পর পুলিশ প্রথমে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে। এসময় তার বাড়ীতে তল্লাশীকালে তার হেফাজতে থাকা একটি ল্যাপটপ সহ প্রিন্টার জব্দ করা হয়। জব্দকৃত ল্যাপটপে চাঁদা দেয়ার চিঠির প্রমাণ পাওয়া যায়। পরর্বতীতে আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আরো ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করে।

এদিকে গ্রেফতারের বিষয়ে বিএনপির নেতাদের দাবি, তাদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকায় সন্তোষের মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামকে বৃহস্পতিবার রাতে তার কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দেয়। সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারী ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামকে দেন।
চিঠিতে বলা হয়, চিঠিতে ৫ লাখ টাকা দাবি করা হয়। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে কাউকে বললে বা আইনি ব্যবস্থা নেওয়া হলে তাকে হত্যা করা হবে। এছাড়াও টাকা কোথায় রেখে আসতে হবে সেই ঠিকানাও দেওয়া হয় চিঠিতে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme