সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

চা শ্রমিকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৪২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ২০২১-২২ সালের চুক্তি দ্রুত চুড়ান্তকরণ ও বাস্তবায়ন এবং চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন চা শ্রমিকদের সন্তান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধনা ভুমিজ, রমন গোয়ালা, দীপেন কর্মী ও অঞ্জন ভুমিজ।

মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ জন চা শ্রমিকদের সন্তান পড়ালেখা করছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme