সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

ছাত্রলীগ নিষিদ্ধ: ভাসানী বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৯৮৫ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ১২ তলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় তারা ‘এই মুহূর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হল’…এমন স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম বলেন, শুধু ছাত্রলীগই নয়, বরং আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে, মুজিববাদের কবর রচনা করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলের কোনো অস্তিত্ব আর থাকবে না। যারা দেশের মানুষকে দীর্ঘ ১৬টা বছর রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না।
তিনি আরও বলেন, আজ এই সন্ত্রাসী বাহিনীকে নিষিদ্ধ করায় তারা গর্তে লুকিয়েছে। তাদেরকে গর্ত থেকে টেনে বের করে সকল সন্ত্রাসী কার্যক্রমের বিচার করতে হবে। একটা একটা ছাত্রলীগ ধরে ধরে গণধোলাই দেওয়া হবে। সরকারকে বলতে চাই, চিরুনি অভিযান চালিয়ে একটা একটা ছাত্রলীগ ধরুন আর জেলে ভরে বিচার করুন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme