সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ১০ শ্রেণীর স্কুল শিক্ষার্থী মারুফ মিয়া (১৪) নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমানকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র‌্যাব-১৪। রোববার (২২ সেপ্টম্বর) টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। দুপুরে তানভীর হাসান ফেরদৌস নোমানকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ আদালতে প্রেরণ করেন। এ হত্যা মামলার ১৬ নাম্বার আসামী।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, টাঙ্গাইল র‌্যাব-১৪ গ্রেপ্তারের পর কাউন্সিলর নোমানকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে নোমানকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত একদিনের রিমান্ড মুঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট নিহত মারুফের মা মোর্শেদা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ৫৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২শ’ জন আসামী করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme