সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: নানা আয়োজনে টাঙ্গাইলের সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় শিক্ষাবিদ ও দানবীর ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ( ২৫ এপ্রিল) দিনব্যপী করটিয়া জমিদার বাড়ি প্রাঙ্গণে সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহাদ ইকবাল ও করটিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যকালে, হাসিনুজ্জামিল শাহীন বলেন, ব্রিটিশ আমলে মুসলমানরা যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিলো তখন অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে এগিয়ে আসেন করটিয়ার চাঁদ খ্যাত দানবীর ওয়াজেদ আলী খান পন্নী। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, সরকারি সা’দত কলেজ, এইচ এম ইনিষ্টিটিউব স্কুল অ্যান্ড কলেজ, আবেদা খানম স্কুল অ্যান্ড কলেজ, রোকেয়া ফাজিল মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে সরকারি সা’দত কলেজ বঙ্গের আলীগঢ় হিসেবে খ্যাতি লাভ করে। দিনব্যপী কর্মসূচীর মধ্যে ছিলো, মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ, মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, কোরআন তেলোয়াত, মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দশ হাজার লোকের মাঝে তোবারক বিতরণ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সা’দত বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাক সাইমন তালুকদার রাজীব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme