সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৮তম মৃত্যু বার্ষিকী পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৮২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: নানা আয়োজনে টাঙ্গাইলের সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় শিক্ষাবিদ ও দানবীর ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৮ তম মৃতবার্ষিকী পালিত হয়েছে।
২৫ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যপী করটিয়া জমিদার বাড়ি প্রাঙ্গণে সা’দত বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মৃত্যু বার্ষিকীর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান আনছারী।

সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. খোরশেদ আলম, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আনছারী, সরকারী সা’দত কলেজের সাবেক এজিএস সোহেল আনছারী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যকালে, মো. শাহজাহান আনছারী বলেন, ব্রিটিশ আমলে মুসলমানরা যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিলো তখন অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে এগিয়ে আসেন করটিয়ার চাঁদ খ্যাত দানবীর ওয়াজেদ আলী খান পন্নী। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, সরকারি সা’দত কলেজ, এইচ এম ইনিষ্টিটিউব স্কুল অ্যান্ড কলেজ,আবেদা খানম স্কুল অ্যান্ড কলেজ, রোকেয়া ফাজিল মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে সরকারি সা’দত কলেজ বঙ্গের আলীগঢ় হিসেবে খ্যাতি লাভ করে। দিনব্যপী কর্মসূচীর মধ্যে ছিলো, মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ, মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, কোরআন তেলোয়াত, মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দশ হাজার লোকের মাঝে তোবারক বিতরণ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সা’দত বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাক সাইমন
তালুকদার রাজীব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme