সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জানুয়ারীতে বঙ্গবন্ধু সেতুতে ডাবল রেল লাইন শুরু..রেল মন্ত্রী

  • আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ১৩৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু সেতূপূর্ব-জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন করা হবে।আগামী বছরের জানুয়ারীতেই যমুনা নদীর উপরে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের কাজ শুরু হবে।

আর এই লাইনের কাজ শেষ হলে উত্তর বঙ্গের সাথে ঢাকার যোগাযোগসহ রেলের সিডিউল আর বিপর্যয় হবেনা।

রেল নিয়ে যে অভিযোগগুলো আছে সেগুলোর সমাধান হয়ে যাবে।

রেলের ব্যবস্থাপনার মধ্যে যে ঘাটতি রয়েছে আমরা চেষ্টা করছি ভাল ব্যবস্থাপনা করার। রেলখাতে যতবেশি তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারবো ততবেশি উন্নত করতে পারবো।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

সাম্প্রতিক ক্যাসিনো নিয়ে মন্ত্রী বলেন, দল যখন ক্ষমতায় আসে তখন যারা দল করেনা তখন সবাই দাবী করে আমি দল করি। বিএনপির তারেক রহমান সে রিটার্ন দাখিলে তার উপার্জনে ক্যাসিনোর কথা উল্লেখ করেছেন।

বর্তমানে যারা ক্যাসিনোর ব্যবসার জন্য ধরা পড়েছে তাদের পুরনো অতীত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক রয়েছে। বিএনপির ছাত্রদল যুবদল এমনকি রেলওয়ে শ্রমিকলীগে যারা এখানে আছেন তারাও আগে বিএনপিতে ছিলেন।

এখন তারা আওয়ামীলীগে হয়ে গেছে। যারা দলে প্রবেশ করে অপর্কম করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাত্রা বিরতি শেষে পূনরায় আবার জামালপুরের উদ্যেশে রওনা দেন তিনি। এসময় রেলের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme