সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে- সুলতান সালাউদ্দিন টুকু

  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৬২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যিনি বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্র প্রকাশ করেছেন। তিনি দেশের মানুষের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছেন।


শুক্রবার বিকেলে টাঙ্গাইলে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিক দলের আয়োজিত দোয়া ও খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি ধ্বংস ও গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র মানুষকে ফিরিয়ে দিতে হবে। মানুষের অধিকার মানুষকে ভিতর দিতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। তিনি বলেন, যারা বলে, একটি দল নির্বাচন চায়। তাদের বলতে চাই এটা আমাদের দাবি নয়, জনগণের দাবি। সেই দুই দল নিবন্ধনও পায়নি এবং আবেদনও করেননি।

এ সময় জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভিপি মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme