সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জীবনের নিরাপত্তা চেয়ে নিজ এলাকার কাউন্সিলরের বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৬৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে জীবনের নিরাপত্তা চেয়ে নিজ এলাকার পৌর কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মৌসুমী মাহমুদা নামের এক নারী। শনিবার বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। তিনি শহরের বিশ্বাস এলাকার মোহাম্মদ আলী শাহাজাদার মেয়ে। আতিকুর রহমান মোর্শেদ টাঙ্গাইল পৌরসভার ১৭ ওয়ার্ডের কাউন্সিলর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৌসুমী মাহমুদা বলেন, গত বছর উচ্চ শিক্ষার জন্য আমি দেশের বাইরে যাওয়ার বিশ্বাস বেতকা মৌজায় নিজের ৬ শতাংশ বাড়ি বিক্রির চেষ্টা করি। বাড়ি কেনার ক্রেতারা আমার সাথে কথা বলে চলে যাওয়ার পর বর্তমান কাউন্সিলর তাদের হুমকি ধামকি দেন। আমার জমি কিনলে তাদের হাত পা কেটে ফেলারও হুমকি দেন। মোর্শেদ আমার বাড়িটি নাম মাত্র মূল্যে ২০-২৫ লাখ টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করতে বলেন। তবে আমার বাড়িটির মূল্য প্রায় কোটি টাকা। আতিকুর রহমান মোর্শেদকে বাড়ি দিতে অস্বীকার করলে তিনি আমাকে বলেন, অন্য কারো কাছে বাড়ি বিক্রি করলে তাকে মোটা অংকের চাঁদা দিতে হবে। অন্যথায় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরবর্তীতে আমি গত বছরের ২০ অক্টোবর নিজের পরিবারের সকালের নিরাপত্তার কথা উল্লেখ করে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এর পর ২৩ অক্টোবর তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়। এমনকি আমার মামলার স্বাক্ষী চাচাতো ভাইয়ের স্ত্রী তৃষাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন মোর্শেদ। আমাদের বাড়িতে খুনাখুনি হবে বলেও তিনি ভবিষ্যত বাণী করেন। পরবর্তীতে মামলা তুলে নিতে আতিকুর রহমান মোর্শেদ আমার বাবা মোহাম্মদ আলী শাহাজাদাকে হুমকি ধামকিও দেন।

সংবাদ সম্মেলনে মৌসুমী মাহমুদা আরো বলেন, মোর্শেদের হুমকিতে নিজের বাড়িতে বসবাস করতে পারি না। শহরে অন্যের বাসায় ভাড়া থাকতে হয় আমাকে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে গিয়েও কোন সুরাহা পাইনি। তাই নিজের জীবনের নিরাপত্তা চাই। দালাল, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বিশ্বাস বেতকা এলাকা চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌসুমী মাহমুদার মাহমুদা আলী, ভাবি সুমাইয়া আক্তার তৃষা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme