সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জামায়তের গোপালপুরে গণমিছিল ও সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৩২ বার দেখা হয়েছে।

মোঃ নুর আলম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৮ আগষ্ট) বিকেলে গোপালপুর আলিয়া মাদ্রাসা গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে বাসস্ট্যান্ড হয়ে গোপালপুর থানা চত্বরে সমাবেশে মিলিত হয়। বিশাল বড় মিছিল দেখে শহরের ব্যবসায়ী ও জনসাধারণ করতালির মাধ্যমে হাত নেড়ে অভিবাদন জানান। মিছিলে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে জনসমুদ্রের সৃষ্টি হয়।
উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি ২০১ গম্বুজ মসজিদের পরিচালক টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুরের) এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডঃ মোঃ আতাউর রহমান, ভূঞাপুর জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন,উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ প্রমূখ। মিছিলে ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme