সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জুলাই সনদে বিএনপি সর্ব প্রথম সই করেছে, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে … প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ড. ইউনুস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলো, সব চেয়ে প্রথম জুলাই সনদে বিএনপি সই করেছিলো। সে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষের ভাসানীর মাজারের কবর জিয়ারত শেষে
মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, সেই সনদে অন্যরাও সই করেছে। বিরোধী দলেরা প্রথমে দেখলাম দল সই করবে কি না? ঠিলে ঠালা। আর তাদের সাথে একটি দল তখন সই-ই করেনি। তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তরিগরি সই করেছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা বিএনপি’র খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরিসহ এই সকল জন কর্মসূচিতে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবে। কাজেই আসুন আজকে আমাদের সজাগ ও সর্তক থাকতে হবে। স্বৈরাচারের ভূত কাদের উপর আবার ফিরে ফিরে আসর করছে। কারা আবার দেশের অরাজগতা তৈরি করতে চাচ্ছে।

তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো স্বৈরাচারের ভূত রয়ে গেছে। কাজেই আমাদের সকলকেই সজাগ থাকতে হবে। যাতে জনসম্পৃক কর্মসূচিতে কেউ বাঁধাগ্রস্ত না করতে পারে। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। একই সাথে আমাদের ঠিক করতে হবে। জনগণকে সাথে দিয়ে আমরাই এই দেশ গড়ে তুলবো।

এসময় কৃষি, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, মৎস ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু, বিশ^বিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে সন্তোষের ভাসানীর মাজারে তিনি কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

এসময় বিএনপি’র অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে অনলাইনের মাধ্যমে সুইস চেপে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ১৫ জনকে কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষি কার্ড বিতরণ করবেন এবং গাছের চারা তুলে দেন। পরে পৌর উদ্যোনে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme