সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৫০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির একাংশ নেতাকর্মীরা।

আজ ২২ আগস্ট সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরআগে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে সমবেত হতে থাকে।

পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শফিকুল ইসলাম, সদস্য সাদেকুল আলম খোকা, সদস্য জিয়াউল হক শাহীন, সাবেক সহ-সভাপতি শুকুর মাহমুদ, জেলা বিএনপির সদস্য আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, রফিকুল ইসলাম স্বপন, সদস্য মমতাজ করিম, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, সালেহ মোহাম্মদ শাফি ইথেন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। সমাবেশে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খানকে সকল নেতাকর্মীরা প্রতিবাদ মূখর শ্লোগান দিয়ে অবাঞ্চিত ঘোষনা করে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme