সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাংগাইল শহর জামায়াতের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫২ বার দেখা হয়েছে।

মো.সোহেল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে বাছাইকৃত কর্মীদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৭ ফেব্রুয়ারি) টাংগাইলের স্থানীয় এক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতের কর্মীদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি আল কুরআনের আয়াতের উদ্ধৃতি তুলে ধরে বলেন,শুধু নিজের কল্যাণে নয় সাধারণ মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। আল্লাহর রাসুলের সাহাবীগণ বিভিন্ন উপলক্ষ্যে শপথ নিয়েছেন, জামায়াতের কর্মীদেরও রুকনিয়াতের শপথ নিয়ে হেদায়াতের আলোতে দুনিয়াকে আলোকিত করতে হবে।

দিনব্যাপী এ শিক্ষাশিবিরে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,লন্ডন প্রবাসী প্রফেসর ড. মোজাম্মেল হোসাইন, শহর নায়েবে আমীর মাওলানা খন্দকার আব্দুর রহিম, শহর কর্মপরিষদ সদস্য মাওলানা লুৎফর রহমান, জহির উদ্দিন বাবর প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme