সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের আটটির মধ্যে চারটি আসনে প্রার্থী ঘোষনা করেছে এনসিপি

  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল আটটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন ৩০০ আসনের মধ্যে ১২৫টি আসনে  প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন। ঘোষিত ১২৫টি আসনে টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে চারটি আসনে চার জনের নাম ঘোষনা করা হয়েছে। এরমধ্যে ধনবাড়ি ও মধুপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা এনসিপির সদস্য ও ধনবাড়ি উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম আপন। তিনি জুলাই আন্দেলনের শহীদ সাজিদের পরিবারের সদস্য।

ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৩ আসনে দলীয়  মনোনয়ন পেয়েছেন এনসিপি’র কেন্দ্রীয় কমিটির ডেপুটি মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) সাইফুল্লাহ হায়দার।

টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এনসিপি’র  টাঙ্গাইল জেলা কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল।

মির্জাপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ আসনে দলীয়  মনোনয়ন পেয়েছেন এনসিপি’র  টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার মাসুদ পারভেজ ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme