সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের কালিহাতীতে নারী ও স্কুল-কলেজপড়ুয়া ছাত্রীর হাতে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতীতে”এসো পুরুষ এসো নারী, সবাই মিলে মিশে দেশ গড়ি”—এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে নারীদের পাশে দাঁড়িয়েছে নারীদের সংগঠন ‘সাম্যের পথে’। কনকনে শীতে উষ্ণতার স্পর্শ পৌঁছে দিতে সংগঠনটি আয়োজন করে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

৩ ফেব্রুয়ারি  (সোমবার ) বিকেলে কালিহাতী পৌরসভার সাব- রেজেস্ট্রি অফিস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় এই মানবিক আয়োজন। এদিন প্রায় ২০০ জন দুস্থ নারী ও স্কুল-কলেজপড়ুয়া ছাত্রীর হাতে শীতবস্ত্র তুলে দেন, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বেনজির আহমেদ টিটো। তিনি বলেন, একটি সমাজের সার্বিক অগ্রগতির জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ জরুরি। বিশেষ করে নারী শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। সামাজিক অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ফেসবুকের অপব্যবহার, বাল্যবিবাহ ও ইভটিজিং—এসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মালিহা। সংগঠনের অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এই মহতী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

‘সাম্যের পথে’ শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়—নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও সংগঠনটি কাজ করে যাচ্ছে। নারীর অগ্রযাত্রার এই প্রয়াস কেবল একটি উদ্যোগ নয়, বরং একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের অংশ।

এই আয়োজন প্রমাণ করে, মানবিকতা ও সহযোগিতার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘সাম্যের পথে’ সংগঠনটি নারীদের পাশে দাঁড়িয়ে শুধু সহমর্মিতাই নয়, বরং সমতার বার্তা ছড়িয়ে দিচ্ছে—যার লক্ষ্য একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠন।

নারীর উন্নয়নে এগিয়ে আসুক সবাই—সাম্যের পথে হাঁটুক সমগ্র দেশ!

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme