সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের ঘাটাইলে চিকিৎসা সহায়তার চেক বিতরন

  • আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৫১২ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোাকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত দরিদ্র রোগীদের মাঝে উন্নত চিকিৎসার জন্য সরকারী আর্থিক সহায়তার  চেক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্ম মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমানুর রহমান খান রানা এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগী ও তাদের স্বজনদের হাতে চেক তুলে দেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান মাহমুদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ১৭ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme